হিটলারের পাশে নরেন্দ্র মোদি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারসহ সারা পৃথিবীতে নেতিবাচক ভাবমূর্তির কয়েকজন মানুষের ছবির পাশে রাখা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ এ নিয়ে ভারতে তুমুল বিতর্ক চলছে৷ খবর পিটিআইয়ের৷
ভারতের কেরালা রাজ্যের একটি সরকারি পলিটেকনিক কলেজের সাময়িকীতে বিশ্বের নেতিবাচক ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়৷ সেখানে হিটলার ছাড়াও রয়েছেন আল-কায়েদার প্রধান প্রয়াত ওসামা বিন লাদেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ৷ সাময়িকীটির সম্পাদনার সঙ্গে জড়িত ব্যক্তিরা বাম-সমর্থক৷
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিজেপির রাজ্য শাখা বিক্ষোভ করেছে এবং সাময়িকীর কয়েকটি কপিতে আগুন দিয়েছে৷ বিজেপির অভিযোগের পর পুলিশ কলেজের অধ্যক্ষ ও চার ছাত্রসহ সাতজনকে আটক করেছে৷