হিটলারের সেই গাড়ি...
নেপালের রাজা ত্রিভুবনকে উপহার হিসেবে দেওয়া হিটলারের সেই গাড়িটি মেরামত করা হবে। নতুন জীবন দেওয়ার পর গাড়িটি রাখা হবে দেশটির প্রাসাদ জাদুঘরে। দর্শনার্থীরা জাদুঘর চত্বরে এটিতে চড়ার সুযোগ পাবেন। সরকারের এক মুখপাত্র গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র মোদ রাজ দোতেল জানান, ওই গাড়িটি ছাড়াও রাজা ত্রিভুনের ব্যবহূত আরেকটি ঘোড়ায় টানা গাড়ি মেরামতের জন্য সরকার পাঁচ লাখ ৩৭ হাজার ডলার বরাদ্দ করেছে। দর্শনার্থীদের আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাদুঘর দেখতে আসা ব্যক্তিরা ওই গাড়ি দুটিতে চড়ে প্রাসাদের চারপাশে চক্কর দেওয়ার সুযোগ পাবেন। এর মধ্য দিয়ে তাঁরা নেপালের বিলুপ্ত রাজতন্ত্রের স্মৃতি রোমন্থন করতে পারবেন। দেশটির রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাসও তাঁদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। নাৎসি শাসক হিটলার ১৯৩৯ সালে রাজা ত্রিভুবনকে ওই গাড়িটি উপহার দেন। রয়টার্স অনলাইন।