হিটলারের ‘মাইন কাম্ফ’ নিয়ে নতুন বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিটলারের আত্মজীবনী ও তাঁর ভাবাদর্শ—দুয়ের সম্মিলন ঘটেছে মাইন কাম্ফ বইটিতে।১৯২৩ সালে ‘বিয়ার হল বিপ্লব’ নামে পরিচিত এক ব্যর্থ অভ্যুত্থানের পর হিটলার কারাবন্দী হন। ওই সময় মাইন কাম্ফ বইটি লেখেন তিনি। অবশ্য বই লেখা বলতে যা বোঝায়, তিনি সরাসরি সেই কাজটি করেননি। হিটলারের নির্দেশনা অনুযায়ী অন্য আরেকজন তাঁর বক্তব্য লিপিবদ্ধ করেন।দীর্ঘ কয়েক দশক পর মাইন কাম্ফ নতুন করে প্রকাশের উদ্যোগকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। বইটির প্রকাশ ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ। প্রশ্ন উঠেছে, বইটির প্রকাশ জার্মান গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ কি না। জার্মানির জনগণের রাজনৈতিক পরিপক্বতা যাচাইয়ের জন্য এই বইয়ের প্রকাশ ‘লিটমাস পরীক্ষা’র মতো কাজ করবে বলেও মনে করছেন অনেকে।মাইন কাম্ফ জার্মানিতে প্রকাশের ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। এর পরও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকাশনা স্বত্ব। বইটির কপিরাইট স্বত্ত্বাধিকারী প্রকাশের অনুমতি দিতে আগ্রহী নয়।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির বাভারিয়া প্রদেশ হিটলারের কিছু সম্পত্তির পাশাপাশি তাঁর প্রকাশিত বইয়েরও প্রকাশনা স্বত্ব লাভ করে। হিটলারের লেখা বই কেউ নতুন করে প্রকাশ করতে চাইলে আপত্তি জানানোর অধিকার তাদের রয়েছে। ২০১৫ সালে এই কপিরাইটের মেয়াদ শেষ হবে। এর পরও অবশ্য কপিরাইটের আওতায় বইটির নতুন মুদ্রণ ঠেকানো সম্ভব। তবে এর জন্য জটিল সাংবিধানিক প্রক্রিয়া মোকাবিলা করতে হবে। বিবিসি।