প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইসল্যান্ডের এয়াকিউয়াতলুয়োকুটল আগ্নেয়গিরির ছাই উদিগরণের কারণে বন্ধ থাকা লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর গতকাল সোমবার আবার চালু হয়েছে। তবে উত্তর আয়ারল্যান্ড ও ব্রিটেনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিমানবন্দর এখনো খোলা হয়নি।কর্মকর্তারা বলেছেন, গতকাল সকাল সাতটায় একসঙ্গে হিথ্রো ও গ্যাটউইক চালু করা হয়। বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত উত্তর আয়ারল্যান্ডসহ ‘নো ফ্লাই জোনের’ সব বিমানবন্দর বন্ধ ছিল। স্কটল্যান্ডের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর এডিনবার্গসহ সেখানকার এবারডিন ও ইনভার্নেস বিমানবন্দরও বন্ধ ছিল। এএফপি।