হিনা-বিলাওয়ালের গভীর প্রেম!
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ও ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টোর মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে। এখন তাঁরা ঘর বাঁধতে চান। তা-ও আবার সুদূর সুইজারল্যান্ডে। দুজনের প্রেমে বাদ সেধেছেন বিলাওয়ালের বাবা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তবে বিলাওয়াল বাবাকে জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে পিপিপির প্রেসিডেন্টের পদ ছেড়ে দেবেন তিনি।বিলাওয়ালের চেয়ে ১১ বছরের বড় হিনা। বয়সের এই ব্যবধান সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়নি। হিনার অনন্যা ও দিনা নামের দুটি সন্তান আছে। এই প্রেমের জন্য কোটিপতি ব্যবসায়ী স্বামী ফিরোজ গুলজারকে তালাক দেওয়ারও চিন্তা করছেন হিনা।প্রেসিডেন্ট ভবনে হিনা ও বিলাওয়ালকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এর পরই প্রেমের ব্যাপারটি জানাজানি হয়ে যায়। জারদারি নানাভাবে দুজনকে বিরত রাখার চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা মানার পাত্র নন।বিলাওয়ালের জন্মদিনে হিনা একটি বার্তাসহ কার্ড পাঠান। কার্ডে হিনা নিজ হাতে লেখেন, ‘আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শিগগিরই আমরা এক হতে যাচ্ছি।’ জি নিউজ।