হিন্দু চরমপন্থীরা দিন দিন হুমকি হয়ে উঠছে: চিদাম্বরম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, হিন্দু চরমপন্থীরা দেশের নিরাপত্তার জন্য দিন দিন হুমকি হয়ে উঠছে। গতকাল বুধবার নয়াদিল্লিতে পদস্থ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু জাতীয়তাবাদীদের কিছু কর্মকাণ্ডকে দেশে সন্ত্রাসের নতুন রূপ হিসেবে আখ্যায়িত করেন। চিদাম্বরম বলেন, দেশের পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক কিছু সন্ত্রাসী হামলার সঙ্গে হিন্দু জাতীয়তাবাদী ও ডানপন্থী হিন্দু চরমপন্থী সংগঠনগুলোর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।মুম্বাইভিত্তিক উগ্রপন্থী হিন্দু সংগঠন শিবসেনার বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এএফপি।