হিরোশিমায় বোমা হামলার বার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে গতকাল সোমবার হাজার হাজার লোক হিরোশিমায় পরমাণু বোমা হামলার বার্ষিকী পালন করেছে।প্রায় সাত দশক আগে জাপানের পশ্চিমাঞ্চলীয় হিরোশিমা নগরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরমাণু বোমা হামলার কথা স্মরণে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বোমা হামলার হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তি, নিহতদের আত্মীয়স্বজন ও বিদেশি প্রতিনিধিরা যোগ দেন।১৯৪৫ সালের ৬ আগস্ট এনোলা গে নামের এক মার্কিন নাগরিক বি-২৯ বোমারু বিমান থেকে পরমাণু বোমা ফেলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষ দিকে চালানো এই হামলায় প্রায় এক লাখ ৪০ হাজার লোক প্রাণ হারায়। এএফপি।