প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁর স্ত্রী হিলারি ক্লিনটনের স্বাস্থ্য ও প্রাণশক্তির প্রশংসা করেছেন৷ এর মাধ্যমে রিপাবলিকান শিবিরে সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের কথা তিনি নাকচ করে দিলেন৷ বিল ক্লিনটন বলেন, হিলারির স্বাস্থ্য বরাবরই ভালো৷ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে৷ ২০১২ সালে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ জর্জ ডব্লিউ বুশের নির্বাচনী প্রচারণার পরিকল্পনাকারী কার্ল রোভ গত সপ্তাহে দাবি করেন হিলারি মস্তিষ্কে আঘাতজনিত রোগে ভুগছেন৷ বিবিসি৷