হিলারি হচ্ছেন শ্বেতাঙ্গ কন্ডোলিত্সা: শাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইসের সঙ্গে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কোনো পার্থক্য নেই। হিলারি হচ্ছেন শ্বেতাঙ্গ কন্ডোলিত্সা। চলতি সপ্তাহে লাতিন আমেরিকা সফরে হিলারি বলেন, হুগো শাভেজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইসের কথা উল্লেখ করে বলেন, ‘আমার দৃষ্টিতে কন্ডোলিত্সা রাইসের মতোই তিনি শ্বেতাঙ্গ কন্ডোলিত্সা।’কন্ডোলিত্সা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হুগো শাভেজ কঠোর ভাষায় তাঁকে আক্রমণ করতেন। কন্ডোলিত্সাও শাভেজের প্রতি পাল্টা বাক্যবাণ ছুড়ে দিতেন। হিলারি ক্লিনটন ব্রাজিল সফরকালে যে বক্তব্য রেখেছেন, তা উল্লেখ করে শাভেজ বলেন, ‘তিনি কন্ডোলিত্সার মতোই আক্রমণাত্মক। আমাদের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে ফাটল ধরানোর জন্য তিনি ব্রাজিলে এসেছেন।’ রয়টার্স।