হিলারিকে পদত্যাগের আহ্বান জানালেন হুগো শাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। কূটনীতিকদের জন্য বিব্রতকর তথ্য উইকিলিকস ফাঁস করে দেওয়ার পর তিনি এ আহ্বান জানালেন। এক বিবৃতিতে শাভেজ বলেন, যুক্তরাষ্ট্রের এখন গোপন বলে কিছু নেই। এটি নগ্ন একটা দেশে পরিণত হয়েছে। হিলারি ক্লিনটনের পদত্যাগ করা উচিত। তিনি হিলারির উদ্দেশে বলেন, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু খারাপ কর্মকর্তাকে নিয়ে পদত্যাগ করা ছাড়া আপনার আর তেমন কিছু করার নেই। এএফপি।