প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণার সাবেক প্রধান এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে তাঁর প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন। জিম মেসিনা বলেন, ২০১২ সালে বারাক ওবামার নির্বাচনী সাফল্যের প্রধান চাবিকাঠি প্রাইঅরিটিজ ইউএসএ অ্যাকশন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনাময়ী প্রতিদ্বন্দ্বী হিলারির জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেছে। দ্য টেলিগ্রাফ।