হিলারির প্রশংসায় ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির ভূমিকাকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন তিনি।মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসে একসঙ্গে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ওবামা ও হিলারি। গত শুক্রবার ধারণ করা এই সাক্ষাৎকার গত রোববার সম্প্রচার করা হয়। এতে হিলারির শৃঙ্খলা, অধ্যবসায়, চিন্তাভাবনা ও কর্মদক্ষতার প্রশংসা করেন ওবামা।২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে ওবামার কাছে পরাজিত হন হিলারি। পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হিলারিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেন ওবামা।কয়েক দিন পর পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়বেন হিলারি। ওবামার দ্বিতীয় মেয়াদে হিলারির স্থলাভিষিক্ত হচ্ছেন সিনেটর জন কেরি। সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘একজন শ্রেষ্ঠতম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন হিলারি। গত চার বছর আমাদের মধ্যে সহযোগিতার এক দারুণ সম্পর্ক ছিল। আমি তাঁর শূন্যতা অনুভব করব। আশা করি, তিনি আমাদের সঙ্গেই থাকবেন।’ধারণা করা হচ্ছে, ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে হিলারি প্রার্থী হওয়ার চেষ্টা করবেন—এমন প্রশ্ন করা হলে ওবামা ও হিলারি দুজনই এড়িয়ে যান।হিলারি (৬৫) বলেন, ‘ভবিষ্যতে আমাদের দেশে কী হতে যাচ্ছে, তা নিয়ে আমি ও প্রেসিডেন্ট উভয়েই চিন্তাভাবনা করছি। কাল বা আগামী বছর কী হবে, তা ওবামা বা আমার পক্ষে বলা সম্ভব নয়।’ বিবিসি।