হিলারি-কেরির ফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কথোপকথন গোপনে রেকর্ড করেছিলেন। তবে হিলারির ওপর আড়িপাতার সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। জার্মানির দুটি বেতার কেন্দ্র ও দুটি সংবাদপত্র এ খবর প্রকাশ করেছে। সাময়িকী ডের স্পিগেল-এর আজ রোববার প্রকাশিতব্য সংখ্যায় বলা হয়েছে, জার্মান গোয়েন্দারা ২০১৩ সালে অন্তত একবার জন কেরির কথায় আড়ি পাতেন। অন্যদিকে হিলারি মন্ত্রী হিসেবে সরকারি উড়োজাহাজে বিদেশ সফর করার সময় তাঁর কথোপকথন রেকর্ড করা হয় এই কথোপকথন ‘ভুলবশত’ রেকর্ড করা হয়েছিল বলে দাবি করা হয়।
এএফপি ও টাইম