হীরকজয়ন্তীর উৎসব ‘গভীরভাবে ছুঁয়েছে’ রানিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হীরকজয়ন্তী উৎসবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসার বহিঃপ্রকাশ রানি দ্বিতীয় এলিজাবেথকে গভীরভাবে স্পর্শ করেছে। জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, হীরকজয়ন্তীর আয়োজন ছিল তাঁর জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এটি তাঁকে গভীরভাবে ছুঁয়ে গেছে।রানির সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উৎসব ঘিরে লন্ডনে চার দিনের বর্ণাঢ্য আয়োজন গত মঙ্গলবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে জমকালো এই আয়োজনের জন্য রানি সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।রানি দ্বিতীয় এলিজাবেথের এই বিবৃতি যুক্তরাজ্যসহ কমনওয়েলভুক্ত কয়েকটি দেশের টেলিভিশন এবং বেতারে সম্প্রচার করা হয়। রানি বলেন, ‘হীরকজয়ন্তী উৎসব ঘিরে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে হাজার হাজার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধু একত্রে উৎসব পালন করেছেন। এই দৃশ্য আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।’ তিনি বলেন, এই উৎসব ছিল তাঁর জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা।বিবৃতিতে রানি উল্লেখ করেন, ‘প্রিন্স ফিলিপ (রানির স্বামী) এবং আমি এই সুযোগে আপনাদের বিশেষভাবে ধন্যবাদ এবং হীরকজয়ন্তী উৎসব আয়োজনের সঙ্গে যাঁরা সম্পৃক্ত ছিলেন তাঁদের স্বীকৃতি জানাতে চাই।’ বিবিসি ও এএফপি।