হীরা গিললেন ‘হজম’ করতে পারলেন না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে গতকাল বুধবার মূল্যবান রত্নসামগ্রীর প্রদর্শনীতে গিয়ে একটি হীরা গিলে ফেলেন চীনা একজন দর্শনার্থী। তবে পালানোর আগেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। হীরাটির দাম ১৩ হাজার মার্কিন ডলার।নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলেন, ৩২ বছর বয়সী এক ব্যক্তি প্রদর্শনীতে গিয়ে হঠাৎ করে একটি হীরা মুখে পুরে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষ ব্যবস্থায় হীরাটি উদ্ধার করা হয়। শ্রীলঙ্কায় প্রতিবছর রত্নসামগ্রীর প্রদর্শনী হয়। দেশটিতে হীরা উৎপাদন না হলেও প্রচুর নীলাসহ অন্যান্য রত্নপাথর পাওয়া যায়। এএফপি ও বিবিসি।