হুগো চাভেজের ফুসফুসে ‘মারাত্মক সংক্রমণ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারের অস্ত্রোপচারের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের ফুসফুসে ‘মারাত্মক সংক্রমণ’ দেখা দিয়েছে। এতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত বৃহস্পতিবার রাতে সে দেশের তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। কিউবার রাজধানী হাভানার হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ বছর বয়সী চাভেজ।আর্নেস্তো ভিলেগাস বলেছেন, চাভেজের ফুসফুসের সংক্রমণ গুরুতর আকার ধারণ করায় শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। ২০১২ সালের ১১ ডিসেম্বর কিউবায় চতুর্থবারের মতো ক্যানসারের অস্ত্রোপচারের পর চাভেজের ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। আগামী১০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে চাভেজের শপথ নেওয়ার কথা। তবে সেটি সম্ভব হবে কিনা তা নিয়েআশঙ্কা দেখা দিয়েছে। এএফপি ও বিবিসি।