হুগো চাভেজের শপথের তারিখ পেছাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার শীর্ষস্থানীয় কর্মকর্তারা গত বুধবার বলেছেন, আগামী ১০ জানুয়ারির মধ্যে হুগো চাভেজ পুরোপুরি সুস্থ নাও হতে পারেন। এ কারণে চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ নেওয়ার সময়সূচি পরিবর্তন হতে পারে।ভেনেজুয়েলার পার্লামেন্টের স্পিকার দিউসদাদো কাবেলো জানান, চাভেজের ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি আশা করছে, তিনি ১০ জানুয়ারির মধ্যে সুস্থ হয়ে উঠবেন। কাজেই ওই তারিখ পেছানোর কোনো কারণ নেই। কাবেলো বলেন, ‘আপনি এক দিনও ভেনেজুয়েলার জনগণের ইচ্ছা বেঁধে রাখতে পারেন না। ওই দিন যদি চাভেজের শপথ না হয়, তাহলে দেশের ৮০ লাখ মানুষের ইচ্ছার কোনো মূল্য থাকবে না।’ তবে তিনি বলেন, সংবিধানে প্রেসিডেন্টের শপথের নির্দিষ্ট কোনো তারিখ নেই। এএফপি।