হুমকি সত্ত্বেও দেশে ফেরার অঙ্গীকার মোশাররফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালেবান জঙ্গি ও অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠী জীবননাশের হুমকি দেওয়া সত্ত্বেও দেশে ফেরার অঙ্গীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। তিনি বলেছেন, সৃষ্টিকর্তা ছাড়া তিনি কাউকে ভয় পান না।লাহোরে তাঁর নতুন দল অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) কর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় মোশাররফ বলেন, তিনি বেশ কয়েকবার মৃত্যুকে অনেক কাছে থেকে দেখেছেন। তাই যেকোনো ধরনের হামলা মোকাবিলার জন্য প্রস্তুত আছেন। তিনি বলেন, কেউ তাঁকে হেনস্তা বা তাঁর কোনো ক্ষতি করতে পারবে না।গত রোববার রাতে এসব কথা বলার সময় সমর্থকেরা নানা স্লোগান দিতে থাকেন। পিটিআই।