হুমকির মুখে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দাবি করেছে, সরকারি কর্মকর্তাদের পশ্চিমা ভাবধারায় প্রভাবিত হওয়া চলবে না। পশ্চিমা ভাবধারা থেকে তাদের দূরে রাখতে হবে। গতকাল সোমবার দলটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সংবাদপত্রে এ নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। দলটির প্রভাবশালী সাংগঠনিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে কর্মকর্তাদের ‘চীনা সমাজতন্ত্রে’ বিশ্বাসী হতে হবে। বিজ্ঞপ্তিতে কমিউনিস্ট পার্টি পরিচালিত
বিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি শিক্ষা দেওয়ার ব্যাপারে জোর
দেওয়া হয়। কর্মকর্তাদের
চীনের আত্মিক স্বাধীনতাকে ধারণ এবং পশ্চিমা ‘জি-হুজুর’ নীতি পরিহার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এএফপি