হুসেনের ১৩টি চিত্রকর্ম ৪২ লাখ ডলারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রয়াত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের ১৩টি চিত্রকর্ম ৪২ লাখ ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই নিলামের আয়োজন করা হয়।চলতি বছরের ৯ জুন ৯৬ বছর বয়সে এই গুণী চিত্রশিল্পী মারা যান। মৃত্যুর পর গত মঙ্গলবার নিউইয়র্কে ক্রিস্টিজ নিলামঘরে তাঁর চিত্রকর্মের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে তোলা ১৩ চিত্রকর্মের সব কটি ৪২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ফিদা হুসেনের ১৩টি চিত্রকর্মের দাম হাঁকা হয় ৭৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। শেষমেশ তা অর্ধেকেরও বেশি দামে বিক্রি হলো টাইমস অব ইন্ডিয়া।