হূদেরাগের ঝুঁকি বাড়ায় কাজের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি কাজের চাপে নাস্তানাবুদ? মনে সব সময় চাকরি হারানোর ভয়? তাহলে সাবধান। কারণ, অতিরিক্ত কাজের চাপ ও কাজ নিয়ে এ ধরনের উদ্বেগ আপনার হূদেরাগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।নতুন এক গবেষণায় এ তথ্য মিলেছে। চিকিৎসা সাময়িকী ল্যানচেট-এর চলতি সংখ্যায় এ তথ্য প্রকাশ করা হয়।এর আগে করা ১৩টি ইউরোপীয় গবেষণার ফল বিশ্লেষণ শেষে এ তথ্য পাওয়া যায়। এসব গবেষণায় প্রায় দুই লাখ মানুষ অংশ নেন। তাঁদের কাজের চাপ, জীবনযাপনের পদ্ধতি ও কাজ হারানোর উদ্বেগসহ নানা প্রশ্ন করা হয়। অংশগ্রহণকারী ব্যক্তিদের জবাব ও তাঁদের শারীরিক অবস্থা বিশ্লেষণ করে কাজের চাপের সঙ্গে হূদেরাগের ঝুঁকি বাড়ার সম্পর্ক থাকার সত্যতা মিলেছে। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন বলেছে, কাজ করলে সাধারণত চাপ থাকে। কিন্তু চাপের মুখে মানুষ কী ধরনের আচরণ করে, তা-ই মুখ্য।ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক মিকা কিভিমাকি বলেন, ‘আমরা জানি, কোনো ধূমপায়ী ব্যক্তি কাজের চাপের মুখে আরও বেশি বেশি ধূমপান করেন। ক্রমাগত চাপের মুখে কর্মক্ষম ব্যক্তি ক্রমে অকর্মা হয়ে পড়েন।’ মিকার পরামর্শ—ধূমপান ছেড়ে দিন। প্রাণবন্ত জীবন উপভোগ করুন। বিবিসি।