হূৎপিণ্ডে অস্ত্রোপচারের পর সেরে উঠছেন নিল আর্মস্ট্রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং হূৎপিণ্ডে অস্ত্রোপচারের পর সেরে উঠছেন। গত মঙ্গলবার তাঁর হূৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। গত রোববার ৮২ বছরে পা দেন আর্মস্ট্রং। সম্প্রতি তাঁর চারটি রক্তবাহী ধমনিতে ব্লক ধরা পড়ে। সোমবার অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাঁর বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপোলো ১১ মিশনের কমান্ডার আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে অবতরণ করেন।যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রশাসক চার্লস বোল্ডেন এক বিবৃতিতে আর্মস্ট্রংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অ্যাপোলো ১১ মিশনে নিলের সহকর্মী বাজ অলড্রিন খুদেবার্তা লেখার সাইট টুইটারে লিখেছেন, ‘নিলের দ্রুত আরোগ্য লাভের জন্য সর্বোচ্চ শুভকামনা জানাচ্ছি। তাঁর সেরে ওঠার আনন্দ আমরা ২০১৯ সালে অ্যাপোলোর চন্দ্রবিজয়ের ৫০তম বার্ষিকী উদ্যাপনের সময় উপভোগ করতে চাই।’ বিবিসি।