হৃদযন্ত্র সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পরও জীবিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরুণ ভাসিনের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ ছিল প্রায় সাড়ে তিন ঘণ্টা। কিন্তু এর পরও তিনি দিব্যি বেঁচে আছেন। ওই সময় কৃত্রিম একটি যন্ত্র তাঁর হৃদযন্ত্রে ২০ হাজার বার চাপ দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখে।ডিসেম্বরের হিমাঙ্কের নিচে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র শীতের মধ্যে লন্ডনের ক্রয়ডন এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৫৩ বছর বয়সী ভাসিন। তাঁকে উদ্ধার করে ক্রয়ডন ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হন।সৌভাগ্যবশত ভাসিন দুজন নামকরা চিকিৎসকের হাতে পড়েন। ভাসিনের হূদ্যন্ত্র সচল করতে চিকিৎসকেরা দ্রুত একটি কৃত্রিম যন্ত্রের সহযোগিতা নেন। জুল অটোপালস পাম্প নামের ওই যন্ত্রটি চলে ব্যাটারির সাহায্যে। প্রতি মিনিটে এটি ১০০ বার বুকে চাপ দিতে পারে। এভাবে প্রায় সাড়ে তিন ঘণ্টায় ২০ হাজার বার চাপ দেওয়ার পর ভাসিনের হূদ্যন্ত্র আবার সচল হয়। জীবন ফিরে পান তিনি। হাসপাতাল থেকে তিনি পূর্ব লন্ডনের বাড়িতে ফিরেছেন এবং এখন দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ডেইলি মেইল।