হেগ আদালতে বিচারের মুখোমুখি হতে চান গাদ্দাফিপুত্র সাইফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ দেশের পরিবর্তে নেদারল্যান্ডের দ্য হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে চান লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম। তাঁর আইনজীবীরা এ কথা জানিয়েছেন। সাইফ আল-ইসলাম বলেছেন, লিবিয়ায় তাঁর বিচার হওয়ার পর তাঁকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হলে, তা হবে হত্যার শামিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দাখিল করা নথিপত্রে তিনি এ মন্তব্য করেছেন। ৪০ বছর বয়সী সাইফ লিবিয়ার জিনতান শহরে মিলিশিয়াদের হাতে ধরা পড়েন। মানবতার বিরুদ্ধে অপরাধের ঘটনায় তাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত করা হয়েছে। বিবিসি।