হেগের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট এ তথ্য নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ তাঁর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘোষণা করতে যাচ্ছেন।
জ্যেষ্ঠ মন্ত্রীরা জানিয়েছেন, হেগের স্থলাভিষিক্ত হবেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
আগামী বছর রাজনীতি ছাড়ারও ঘোষণা দিয়েছেন হেগ। তবে তিনি এখন হাউস অব কমন্সের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
হেগের পদত্যাগের খবর অনেককেই বিস্মিত করেছে। মধ্যপ্রাচ্য, ইউক্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে আলোচিত মুখ হয়ে ওঠেন তিনি।