হেগেল পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল সোমবার পাকিস্তানে সংক্ষিপ্ত সফর করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় চার বছর পর পাকিস্তানে কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেলেন। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে গতকাল আকাশপথে রাজধানী ইসলামাবাদে যান তিনি। বৈঠকে পাকিস্তানে ড্রোন হামলার বিষয়টি গুরুত্ব পায়। ডন।