হেনরি কিসিঞ্জার হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়া সফররত সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার তাঁকে সিউলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপি।স্থানীয় সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানায়, পেট ব্যথা অনুভব করায় কিসিঞ্জারকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর কিছু নয়। চিকিৎসা চলছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।সিউলে মার্কিন দূতাবাসের মুখপাত্র আরন টারভার জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।৮৬ বছর বয়সী কিসিঞ্জার একটি নিরাপত্তা ফোরামের বৈঠকে যোগ দিতে গত বুধবার দক্ষিণ কোরিয়া পৌঁছান। গত শুক্রবার তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাকের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল তাঁর সিউল ছাড়ার কথা ছিল।