হেপবার্নের সেই কালো পোশাকটিই সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ বছর আগে ব্রেকফাস্ট অ্যাট টিফানিস চলচ্চিত্রে পোশাকটি পরেছিলেন ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন। সেই সাদামাটা কালো পোশাকটিই চলচ্চিত্রে মেয়েদের সর্বকালের সেরা পোশাকের আখ্যা পেয়েছে। সম্প্রতি লাভফিল্ম সাময়িকী পরিচালিত একটি জরিপে এ ফলাফল বেরিয়ে আসে।ডেইলি মেইল পত্রিকা জানায়, ১৯৬১ সালে গিভেঞ্চির ডিজাইন করা লম্বা-কালো দস্তানাসহ মুক্তাখচিত এ পোশাকটি জরিপে সাম্প্রতিককালের বেশ কয়েকটি জনপ্রিয় পোশাককে পেছনে ফেলে দেয়। জরিপে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটনমেন্ট চলচ্চিত্রে কেইরা নাইটলির পরা সবুজ গাউনটি এবং তৃতীয় স্থানে রয়েছে সেভেন ইয়ার ইচ চলচ্চিত্রে মেরিলিন মনরোর সাদা পোশাকটি । জেমস বন্ড সিরিজের ‘ড. নো’ চলচ্চিত্রের নায়িকা উরসুলা অ্যান্ড্রেসের সাদা রঙের বিকিনিটি চতুর্থ স্থানে রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।