হেলিকপ্টার দুর্ঘটনায় ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা প্রতিনিধিভারতের ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন। বর্তমানে তিনি ঝাড়খন্ডের রাজধানী রাঁচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা মুন্ডা, একজন বিধায়কসহ আরও ছয়জন আহত হয়েছেন। রাঁচির পুলিশ সুপার রঞ্জিত কুমার বলেন, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝাড়খন্ডের বিরসামুন্ডা বিমানবন্দরে অবতরণের সময় মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।