হেলেনের ধ্বংসযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে গত শুক্রবার আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে এ পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্ধ্রের কৃষ্ণ, পশ্চিম ও পূর্ব গোদাবরি এবং বিশাখাপত্তনম জেলাসহ বিভিন্ন এলাকায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় হেলেনের গতিপথ নিয়ে যে হিসাব করা হয়েছিল, তা ভুল প্রমাণিত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী কৃষ্ণ, পশ্চিম ও পূর্ব গোদাবরি এবং বিশাখাপত্তনম জেলা ঝড়ের আওতায় থাকার কথা ছিল না। টাইমস অব ইন্ডিয়া।