হেল্পলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালু করেছে। সরকারি কর্মচারীদের ঘুষ নেওয়ার বিষয়টি নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের সহযোগিতায় কাজ করবে এই হেল্পলাইন। ভারতজুড়ে দুর্নীতিবিরোধী প্রবল আন্দোলনের মধ্যে কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি) জন্ম। গত সোমবার থেকে শুরু হওয়া হেল্পলাইনটি প্রতিদিন ১২ ঘণ্টা খোলা থাকবে। যেকোনো ব্যক্তি তাঁদের নাম-ঠিকানা বলে অভিযোগসহ যেকোনো সহযোগিতা চাইতে পারবেন। বিবিসি।