হেল্পলাইনের ফাঁদে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিবিরোধী হেল্পলাইন চালুর তিন দিনের মাথায় ফাঁদে ধরা পড়েছেন পুলিশের দুই কনস্টেবল। গত শনিবার ‘হপ্তা’ তুলতে গিয়ে জনকপুরি পুলিশ স্টেশনের কনস্টেবল ঈশ্বর সিং ও সন্দীপ কুমার হাতেনাতে ধরা পড়েন। মুখ্যমন্ত্রীর সেক্রেটারি রাজেন্দ্র কুমার বলেন, দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের পেতে রাখা ফাঁদে পা দিয়েছিলেন ওই দুই কনস্টেবল। তাঁরা এক সোয়েটার বিক্রেতার কাছে চাঁদা বা ‘হপ্তা’ তুলতে যান। সোয়েটার বিক্রেতা আগেই হেল্পলাইনের মাধ্যমে দুই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁরা সোয়েটার বিক্রেতার কাছে সেদিন ‘হপ্তা’ আনতে গিয়ে তিন হাজার রুপি চাঁদা নেন। কেজরিওয়াল বলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পিটিআই।