হোটেল পরিচারিকার সঙ্গে মীমাংসায় পৌঁছালেন কান
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কান তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হোটেল পরিচারিকার সঙ্গে আইনি মীমাংসায় পৌঁছেছেন। নিউইয়র্কের সর্বোচ্চ আদালতের বিচারক গত সোমবার এ কথা জানান।ওই বিচারক বলেন, হোটেল পরিচারিকা নাফিসাতু দাইয়ালোর (৩৩) সঙ্গে স্ত্রস-কানের (৬৩) সমঝোতার বিস্তারিত বিষয় গোপন রাখা হবে।স্ত্রস-কান হোটেলকক্ষে তাঁকে যৌন নির্যাতন করেছেন—দাইয়ালোর এমন অভিযোগের পর গত বছর মে মাসে আইএমএফের এই সাবেক প্রধানকে নিউইয়র্কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময় দাইয়ালোর অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহের সৃষ্টি হলে কৌঁসুলিরা কানের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ প্রত্যাহার করে নেন। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি ডগলাস ম্যাককিয়োন ঘোষণা করেন, দীর্ঘ আলাপ-আলোচনার পর দুই পক্ষ শর্ত সাপেক্ষে একটি সমঝোতায় পৌঁছেছে। বিবিসি।