হোটেলে সোনার কমোড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের গোল্ডেন বে দানাং হোটেল কর্তৃপক্ষ দাবি করছে, এটি ভিয়েতনামের প্রথম হোটেল, যার কক্ষগুলো ‘গোল্ড প্লেটেড’। প্রথম হোক আর না হোক, তবে হোটেলটি যে ‘স্বর্ণসেবা’ প্রদান করছে, সে খবর এখন অনেক আন্তর্জাতিক গণ্যমাধ্যমের শিরোনাম। সন ট্রা উপদ্বীপ, হান নদী ও ইস্ট সি দিয়ে ঘিরে থাকা ভিয়েতনামের দানাং শহরের এই বিলাসবহুল হোটেলটির ২৮তলার প্রেসিডেন্ট সুটে রয়েছে স্বর্ণের তৈরি বাথ টাব, টয়লেট, ইউরিনাল, বেসিন, তৈজসপত্র। শুধু তা-ই নয়, এই স্যুটের গ্রাহক ২৪ ক্যারেট সোনার তৈরি আইপ্যাড ব্যবহারের সুযোগও পাচ্ছেন। ছবিগুলো গত শুক্রবারের।

