হোয়াইট হাউসে ওবামার পরেই যার বেতন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ছাড়া যেসব কর্মকর্তা আছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান কে?—এমন প্রশ্ন অনেকেরই। গত শুক্রবার মার্কিন রাজস্ব বিভাগের প্রকাশ করা এক প্রতিবেদনে এর জবাব মিলেছে।
প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষস্থানীয় ২২ জন উপদেষ্টার প্রত্যেকে বছরে বেতন পান এক লাখ ৭২ হাজার ২০০ ডলার। তবে তাঁদের বাইরেও রয়েছেন আরেক ব্যক্তি, যিনি উপদেষ্টাদের চেয়েও ৩০ শতাংশ বেশি বেতন পান। ওই ব্যক্তি হলেন জাতীয় অর্থনৈতিক পরিষদের জ্যেষ্ঠ উপদেষ্টা সেথ হুইলার। তিনি বছরে বেতন পান দুই লাখ ২৫ হাজার ডলার।
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বার্ষিক বেতন দুই লাখ ৩০ হাজার ৭০০ ডলার। আর প্রেসিডেন্ট ওবামার বার্ষিক বেতন চার লাখ ডলার।