হোসনি মোবারক হূদেরাগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক হূদেরাগে আক্রান্ত হয়েছেন। তাঁর বিরুদ্ধে আনীত হত্যা, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ তছরুপের অভিযোগে কৌঁসুলিরা তাঁকে জিজ্ঞাসাবাদকালে তিনি হূদেরাগে আক্রান্ত হন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনের খবরে এ কথা বলা হয়। এর আগে বিবিসির এক খবরে বলা হয়, হোসনি মোবারককে কড়া নিরাপত্তাব্যবস্থায় শারম-আল শেখের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালটির ব্যবস্থাপক রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনকে জানান, তাঁর অবস্থা স্থিতিশীল।সম্প্রতি সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ তছরুপের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত রোববার হোসনি মোবারক ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে সমন জারি করা হয়। তবে মোবারক তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কোনো দুর্নীতি করেননি। বিদেশে তাঁর কোনো সম্পদ নেই। তাঁর নিজের ও পরিবারের সুনাম নষ্টের জন্য ওই অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, হত্যা ও দুর্নীতির অভিযোগে মোবারক ও তাঁর পরিবারের সদস্যদের বিচারের দাবিতে গত শুক্রবার কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দেশটিতে ব্যাপক বিক্ষোভের মুখে গত ১১ ফেব্রুয়ারি মোবারক পদত্যাগ করেন।খবর এএফপি, বিবিসি।