হোসনি মোবারকের সঙ্গে কাল বৈঠক করবেন নেতানিয়াহু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামীকাল মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে বৈঠক করবেন। গত শনিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ কথা বলেন। নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনের সঙ্গে প্রত্যক্ষ শান্তি-আলোচনা এগিয়ে নিতে হোসনি মোবারকের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। এর আগে তিনি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন। রয়টার্স।