হোসনি মোবারকের সঙ্গে বাইডেনের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে বৈঠক করেছেন। গত সপ্তাহে অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের ভয়াবহ হামলায় সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাইডেন এ বৈঠক করলেন।বাইডেন গত রোববার লোহিত সাগরের অবকাশ যাপন কেন্দ্র শার্ম আল-শেখে পৌঁছান। এ সময় হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটির কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন। এরপর তিনি কেনিয়া ও দক্ষিণ আফ্রিকা সফর করবেন। গত সপ্তাহে অবরুদ্ধ গাজা অভিমুখী মানবিক ত্রাণবাহী নৌবহরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের হামলার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এই সফর করেন। হামলায় নয়জন ত্রাণকর্মী নিহত হন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিন পরোক্ষ শান্তি আলোচনা হুমকির মুখে পড়েছে। এএফপি।