হোয়াইট হাউসের চিফ অব স্টাফের পদ ছাড়ছেন ড্যালি
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ বিল ড্যালি পদত্যাগ করছেন। প্রেসিডেন্ট ওবামা গত সোমবার এ কথা জানিয়েছেন।গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব নিতে পারেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট দপ্তরের বর্তমান পরিচালক জ্যাকব লিউ। তিনি এর আগে ওবামার উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। লিউ হবেন হোয়াইট হাউসের ২৫তম চিফ অব স্টাফ। ওবামা বলেন, ড্যালি হোয়াইট হাউস ছেড়ে নিজ শহর শিকাগোতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিকাগো ওবামারও জন্মশহর।গত বছরের নভেম্বরে ওয়াল স্ট্রিট জার্নাল ড্যালি সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই হোয়াইট হাউসে তাঁর অবস্থান নিয়ে কানাঘুঁষা শুরু হয়। তবে সবাই ধরে নিয়েছিল, অন্তত আসছে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত তিনি হোয়াইট হাউসেই রয়ে যাবেন। প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। এএফপি।