হোয়াইট হাউসের জীবনকে নরকতুল্য বলেননি মিশেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হোয়াইট হাউসে জীবন নরকতুল্য’—ফরাসি ফার্স্ট লেডি কার্লা ব্রুনি-সারকোজিকে এ কথা বলেননি মর্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। হোয়াইট হাউস এ দাবি করেছে।সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়, ২০১০ সালের মার্চ মাসে হোয়াইট হাউসে ব্যক্তিগত আলাপচারিতার সময় মিশেল ওবামা কার্লা ব্রুনিকে বলেছেন, ‘...বলবেন না! এটা নরক! আমি সহ্য করতে পারছি না।’মিসেস ওবামার মুখপাত্র কেটি ম্যাককরমেক লিলিভেল্ড গত বৃহস্পতিবার বলেন, ‘ফার্স্ট লেডি কখনোই এটা বলেননি।’ ফরাসি দূতাবাসের মুখপাত্রও বলেছেন, কখনোই এ ধরনের মন্তব্য করা হয়নি। গত বৃহস্পতিবার ওই মুখপাত্র বলেন, কার্লা অ্যান্ড দ্য এমবিশাস ওয়ানস বইয়ের বিষয়বস্তু থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রেখেছেন কার্লা ব্রুনি-সারকোজি। বইয়ের বিষয়বস্তুর জন্য লেখক একাই দায়ী।বইয়ে আরও বলা হয়, এক মেয়াদ প্রেসিডেন্ট থাকতে পারলেই ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি সন্তুষ্ট থাকবেন। বিবিসি।