হ্যাকারদের কবলে আইএইএর ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলবিরোধী একটি গোষ্ঠী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ওয়েবসাইট হ্যাক করেছে। গতকাল বুধবার সংস্থাটি এ কথা নিশ্চিত করেছে।আইএইএ বলেছে, পারাস্তু নামের একটি অজ্ঞাত গোষ্ঠী তাদের ওয়েবসাইটে শতাধিক পারমাণবিক বিশেষজ্ঞের যোগাযোগের বিস্তারিত ঠিকানা প্রকাশ করেছে। গোষ্ঠীটি ওই বিশেষজ্ঞদের প্রতি ইসরায়েলের অঘোষিত পারমাণবিক কর্মসূচির বিষয়টি তদন্ত করতে আইএইএকে আহ্বান জানানোর কথা বলেছে। আইএইএ ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে তদন্ত করছে। অবশ্য তেহরান পশ্চিমাদের পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। বিবিসি।