হ্যারিকে পর্নো ছবিতে অভিনয়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকার প্রিন্স হ্যারিকে পর্নো ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছে একটি পর্নো চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান। আর এর পারিশ্রমিক হিসেবে তাঁকে এক কোটি ডলার দিতে চেয়েছে তারা। সম্প্রতি একটি ওয়েবসাইটে হ্যারির দুটি নগ্ন ছবি প্রকাশিত হওয়ার পর তাঁকে এই প্রস্তাব দেওয়া হলো।ছবি প্রকাশকারী ওয়েবসাইট যুক্তরাষ্ট্রভিত্তিক টিএমজেড ডটকমের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলেছে, পর্নো চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড এন্টারটেইনমেন্টের স্টিভ হার্শ প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি তাঁর একটি ছবির তারকা হতে এক কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়ে প্রিন্স হ্যারিকে চিঠি পাঠিয়েছেন।চিঠিতে হ্যারিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, ওই ছবির কাহিনি হবে খুবই চমৎকার এবং এতে আপনাকে কোনোভাবেই খাটো করা হবে না।’ ওয়েবসাইটটি জানিয়েছে, ছবির নাম প্রস্তাব করা হয়েছে ‘দ্য ট্রাবল উইথ হ্যারি’।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলকক্ষে হ্যারিকে দুই তরুণীর সঙ্গে নগ্ন অবস্থায় দেখা যায়। হিন্দুস্তান টাইমস।