হ্যারির নগ্ন ছবি ছাপল সান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ব্রিটিশ গণমাধ্যমেও প্রকাশিত হলো ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারির আলোচিত সেই দুটি নগ্ন ছবি। প্রাসাদ কর্তৃপক্ষের নিষেধ থাকা সত্ত্বেও নিউজ অব দ্য ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণাধীন পত্রিকা দ্য সান গতকাল শুক্রবার প্রিন্স হ্যারির নগ্ন ছবি দুটি প্রকাশ করে।যুক্তরাষ্ট্রের টিএমজেড নামক একটি ওয়েবসাইট প্রিন্স হ্যারির ওই দুটি ছবি প্রকাশ করে। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাজ্যের গণমাধ্যমে এ-সম্পর্কিত কোনো খবর প্রকাশিত হয়নি। প্রাসাদ কর্তৃপক্ষের নিষেধ ছিল। কিন্তু প্রাসাদ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্য সান গতকাল ছবি দুটি প্রকাশ করে।