১ লাখ ৩৭ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর ১ লাখ ৩৭ হাজার মানুষ ঝুঁকিপূর্ণভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। অভিবাসী হওয়ার উদ্দেশ্যে সাগর পাড়ি দিয়ে মাত্র ছয় মাসে এত বেশি মানুষ আগে কখনো ইউরোপে আশ্রয় নেয়নি। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল বুধবার এসব কথা জানিয়েছে। ইউরোপে আশ্রয়প্রার্থী ওই মানুষদের অধিকাংশই যুদ্ধ-বিগ্রহ ও নির্যাতন থেকে বাঁচার জন্য দেশ ছেড়েছে। ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপথে আসা শরণার্থীদের চাপ সামলাতে এক ঐতিহাসিক সমস্যা মোকাবিলা করছে ইউরোপ। এএফপি