১০ কোটি বছর আগের 'সোর্ড ফিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ কোটি বছর আগের ‘সোর্ড ফিশ’
১০ কোটি বছর আগের ‘সোর্ড ফিশ’

প্রাণীটি দেখতে আজকের সোর্ড ফিশ বা তলোয়ার মাছের মতো দেখতে। আজ থেকে ১০ কোটি বছর আগে সাগরতলে ছিল তার বাস। অস্ট্রেলিয়ায় সম্প্রতি পাওয়া গেছে ‘খুবই বিরল’ ওই প্রাণীর ফসিল অর্থাৎ জীবাশ্ম।
কুইন্সল্যান্ড রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে ছুটি কাটাতে যাওয়া দুটি পরিবারের সদস্যরা ওই সোর্ড ফিশ সদৃশ প্রাণীর দেহাবশেষ পান। একটি জীবাশ্ম অনুসন্ধান ক্ষেত্রের মাটি খুঁড়ে তা বের করেন তাঁরা। গবেষকদের ধারণা, এটা অস্ট্রালোপাকাইকর্মাস হার্লেই প্রজাতির ফসিল। তিন মিটার দৈর্ঘ্যের পাখনাওয়ালা জলজ প্রাণীটির শুঁড়ও ছিল।
ক্রোনোসরাস কর্নার নামের প্রত্ন-জাদুঘরের তত্ত্বাবধায়ক প্যাট্রিক স্মিথ বলেন, ফসিলের অংশবিশেষ থেকেই তাঁরা যে নমুনা পেয়েছেন, তা পরিপূর্ণ। প্রাচীন প্রাণীটির খুলি, মেরুদণ্ড ও পাখনা জোড়া দিয়ে অনেক কিছুই বুঝতে পারছেন তাঁরা। এটা ছিল মাংসাশী এবং অন্যান্য দ্রুতগামী বড় বড় মাছ শিকার করত।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ওই অঞ্চলে ১৯৩০–এর দশক থেকেই নানা রকমের ফসিল পাওয়া যাচ্ছে। তাই জায়গাটি ‘অস্ট্রেলিয়ার ডাইনোসর ট্রেইল’ নামে পরিচিতি পেয়েছে।