১০ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সাইক্লোন ফের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। সম্পদহানির পাশাপাশি ওই এলাকার বাড়িঘরও বৃষ্টির পানিতে ডুবে গেছে।দেশটির সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সগির আহমদ জানান, করাচিতে সাতজন এবং হায়দরাবাদে তিনজন মারা গেছে। তিনি আরও বলেন, করাচিতে পরিত্যক্ত একটি ডোবায় ১২ বছরের একটি বালকসহ কয়েকজন খেলা করছিল। হঠাৎ একটি বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে গেলে তারা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তা ছাড়া যাট্টা ও বাদিন এলাকায় ঝড়ে সম্পদহানিও ঘটেছে। করাচিতে একটি ছোট ভবন ধসে গেছে। এএফপি।