প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ১০ বছর আগে ১৫ বছর বয়সে অপহৃত এক তরুণীকে গত মঙ্গলবার পুলিশ উদ্ধার করেছে৷ অপহরণকারী (বর্তমানে স্বামী) ইসিদরো গার্সিয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে৷ ২০০৪ সালে ক্যালিফোর্নিয়ায় ওই তরুণীর পরিবারের সঙ্গেই গার্সিয়া থাকতেন৷ ওই তরুণীকে তিনি অপহরণ করে মেক্সিকোতে নিয়ে যান৷ সেখানে একটি গ্যারেজে আটকে রেখে তাঁর ওপর নির্যাতন চালানো হয়৷ পরে তিনি গার্সিয়াকে বিয়ে করে সেখানেই বসবাস করতে থাকেন৷ কিছুদিন আগে ওই তরুণী সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করেন৷ বিবিসি৷