১০ বছরে ৩০ লাখ কন্যাভ্রূণ হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে ১০ বছরে (২০০১ থেকে ২০১১) ৩০ লাখ কন্যাভ্রূণ হত্যা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রণালয় সম্প্র্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অনেক রাজ্যের মানুষ এখনো বিশ্বাস করে, কন্যাসন্তান জন্মানো অভিশাপ। তাই কন্যাসন্তান জন্ম নেবে—জানার পর তা হত্যা করা হয়। অন্য এক সমীক্ষায় বলা হয়, কন্যাভ্রূণ হত্যার জন্য প্রতিবছর ভারতে প্রায় পাঁচ লাখ কন্যাসন্তান পৃথিবীর আলো দেখতে পারে না।