১০ মিনিটেই ৫৪ হট ডগ সাবাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদক বটে তিনি! মাত্র ১০ মিনিটেই সাবাড় করেন ৫৪টি হট ডগ। তবে তা এমনি এমনি নয়। একটি জনপ্রিয় বার্ষিক খাওয়া প্রতিযোগিতায়। প্রতিযোগিতার নাম নাদানস ফেমাস হট ডগ কনটেস্ট। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গত রোববার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এ নিয়ে জোয়ে ‘জস’ চেস্টনাট নামের এই ব্যক্তি পর পর চারবার এই কৃতিত্ব অর্জন করেন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন বিশেষ হলুদ বেল্ট ও ৩০ হাজার ডলার। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে নয়টি হট ডগ বেশি খান কালিফোর্নিয়া থেকে আসা জোয়ে। এর পরও তিনি তৃপ্ত নন। তিনি বলেন, বড্ড গরম পড়ায় হট ডগ বেশি খেতে পারেননি। ওই দিন নিউইয়র্কের তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলে তিনি দেখিয়ে দিতেন, কীভাবে হট ডগ খেতে হয়। গত বছর তিনি এই প্রতিযোগিতায় একসঙ্গে ৬৮টি হট ডগ খেয়ে বিশ্ব রেকর্ড গড়েন। পিটিআই অনলাইন।