প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিসির গাড়িবিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘টপ গিয়ার’-এর উপস্থাপক হিসেবে জেরেমি ক্লার্কসনকে পুনর্বহালের দাবিতে অনলাইন আবেদনের স্বাক্ষরের সংখ্যা শুক্রবার ১০ লাখে উঠেছে। ক্লার্কসন ইঙ্গিত দিয়েছেন, বিবিসি বিতর্কিত আচরণের কারণে তাঁকে বাদ দিতে পারে। স্বাক্ষর সংগ্রহের উদ্যোক্তারা ভাড়া করা ট্যাংকে করে বিবিসি সদর দপ্তরে গিয়ে আবেদনটি পৌঁছে দেন। টপ গিয়ার অনুষ্ঠানের অন্যতম প্রযোজকের সঙ্গে ‘বিতণ্ডার’ জেরে এ মাসেই বিবিসি ক্লার্কসনকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরে জানা যায়, দিনের শুটিং শেষে গরম খাবারের ব্যবস্থা না রাখাই ওই বিরোধের কারণ। উল্টোপাল্টা কথা ও কার্যকলাপের জন্য জেরেমি ক্লার্কসনের দুর্নাম আছে। তবে বিশ্বজুড়ে ‘টপ গিয়ার’ তুমুল জনপ্রিয় এবং এ থেকে বিপুল আয় হয় বিবিসির।
এএফপি